Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ফাইটার বিমানে ব্যবহৃত জেট ইঞ্জিনের একটি বিশেষ ব্যবস্থা হলো “আফটারবার্নার”।

জেট ইঞ্জিনের টার্বাইনের পরে একেবারে শেষ অংশে এক্সস্ট গ্যাসের উপর সরাসরি অতিরিক্ত জ্বালানি নিক্ষেপ করা হয় বিশেষ নজল দ্বারা। এর ফলে অতিরিক্ত জ্বালানি পুড়ে উচ্চতাপ ও থ্রাস্ট তৈরি করে এবং বিমানকে অতিরিক্ত গতি দেয়।
আফটারবার্নার ব্যবহার যেমন বিমানকে কম সময়ে উচ্চগতি দেয় তেমনি জেট ইঞ্জিনকে তার নির্দিষ্ট সীমার চেয়েও বেশি গতি তুলতে এমনকি সুপারসনিক গতি তুলতে সহায়তা করে। টার্বোজেট ও টার্বোফ্যান জেট ইঞ্জিনের এই বিশেষ ব্যবস্থা বিমানকে কম সময়ে টেকঅফ, আকাশে বিশেষ কশরত প্রদর্শন, ডক-ফাইটে অধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে বিশেষ এই ব্যবস্থা উত্তমাত্রায় গতি দিলেও বেশ ব্যয়বহুল ও জ্বলানীখেকো । আর তাই আফটারবার্নার খুবই সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন নাটক-সিনেমাতে প্রায় সময়ই এটার ভুল প্রদর্শন করা হয় যে দীর্ঘ সময়ের জন্য আফটারবার্নার ব্যবহার করে গতি বৃদ্ধি করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক / জুম্মান আল সিয়াম
পোস্টার ডিজাইনঃ মুহাম্মাদ ইশমাম আব্দুল্লাহ